মুক্তিযোদ্ধার ছেলে ও নাতী বিএনপি নেতার নেতৃত্বে স্কুলের মাঠ দখল « বাংলাখবর প্রতিদিন

প্রধান শিক্ষককে হেনস্তা ও নেতাকর্মীদের হুমকি

মুক্তিযোদ্ধার ছেলে ও নাতী বিএনপি নেতার নেতৃত্বে স্কুলের মাঠ দখল

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:২০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:২০
Link Copied!
দখলকৃত মাঠ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরগুনা জেলাধীন সদর উপজেলার ৪ নং কেওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লাভু ফরাজি ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ ফরাজি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সানু ফরাজী ও নান্নু ফরাজীর নেতৃত্বে, ৫ আগষ্টের পর থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার ননী কে স্কুলে প্রবেশে বাধা প্রধান ও হেনস্তা করেছে বলে অভিযোগ এসেছে।

পরে স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি সমাধান করে ধামাচাপা দিয়েছে। তাছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দন্দ ও বিভিন্ন সময় হুমকি প্রদান ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গাছ লাগানো ও ধানের বীজ বপন করা এবং বাচ্চাদের মাঠে খেলতে বাধা প্রদান করা সহ অসংখ্য অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ ফরাজি ও নান্নু ফরাজীর বাবা আনোয়ার হোসেন সানু ফরাজী (মুক্তিযোদ্ধা) এব মাসুদ ফরাজির ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাফহফুজুর রহমান লাভু ফরাজি।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সানু ফরাজী নিজেই এগুলোর নেতৃত্ব দেন, এবং নাতী ও ছেলে বিএনপির নেতা বলে প্রভাব খাটান। এবং তার এক ছেলে সেনা সদস্য ও আরেক ছেলে পুলিশ সদস্য এদের আইনের ভয় দেখিয়ে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সময় দন্ধে জড়ান প্রভাব খাটান। যার কারনে তাদের ভয়তে এলাকায় কেউ মুখ খুলতে চায়না তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানা যায়, এলাকায় তারা এখন বিএনপির নাম দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। এবং বিএনপির ত্যাগী কর্মীদের সাথে তারা অসদাচরণ করে যাচ্ছে,এবং সকল কর্মকাণ্ডে তারা প্রভাব বিস্তার করছে।

এমতাবস্থায় এলাকাবসী তাদের এই ক্ষমতার দাপট থেকে মুক্তি চায়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত