শাহজাদপুরে হত্যা মামলার আসামি সালাউদ্দিন গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

শাহজাদপুরে হত্যা মামলার আসামি সালাউদ্দিন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৩৮
Link Copied!

সিরাজগঞ্জে গত ইং ০৫ আগস্ট রাতে কয়েকজন লোক জনৈক সানোয়ার হোসেনের তালগাছি বাজারস্থ ভাঙ্গারির দোকানের মালামাল জোরপূর্বক উঠিয়ে নেওয়ার সময় সানোয়ার হোসেনের ভাগিনা বাদী আল আমিন তাদের বাধা-নিষেধ করলে এজাহারনামীয় লুণ্ঠনকারীরা বাদীকে মারধর করতে উদ্যত হলে বাদী আল আমিন ঘটনাস্থল হতে পালিয়ে আত্মরক্ষা করেন।

উক্ত ঘটনার জের ধরে গত ইং ০৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা বাদীর পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে বাদীর পিতা হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-১৬ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। 

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল ‘‘বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১ টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-তালগাছি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত