উত্তরায় বিএনপি নেতা কফিল উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

উত্তরায় বিএনপি নেতা কফিল উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৫৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৫৭
Link Copied!
সিসি ক্যামেরা ফুটেজে কফিলউদ্দিন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর উত্তরা নিয়ে বিএনপির যেন অস্থিরতার শেষ নেই। একের পর এক বহিষ্কার, বিভিন্ন রকমের সাজা, কমিটি বিলুপ্ত তারপরও উত্তরার বিএনপিতে নেই স্বস্তি। এরই মধ্যে বিএনপির জন্য মরার উপর খাঁড়া ঘা কফিল বাহিনী।

কফিল উদ্দিন আহমেদ এর সহচর এফ ইসলাম চঞ্চল ও জাহিদ মাস্টার বিভিন্ন ব্যবসায়িদের থেকে চাঁদা আদায় করছেন বলে অভিযোগে এসেছে।

সম্প্রতি উত্তরা জমজম টাওয়ারে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ আসে। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার বিদেশে থাকার কারণে জমজম টাওয়ার কর্তৃপক্ষ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক জমজম টাওয়ার কর্তৃপক্ষ জানান, আমরা কোন প্রকার চাঁদা দেব না প্রয়োজন লাগলে আইনের আশ্রয় নেব, আমাদের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই আমরা সঠিক ব্যবস্থা নেব বলে আশা করি।

কফিল উদ্দিনের সহচর জাহিদ মাস্টার ও চঞ্চল পুরো ঢাকা ১৮ আসনের হঠাৎ করে হত্ত্বকর্তা হয়ে গেছেন বলে দাবি এলাকাবাসীর। দক্ষিণ খান পুলিশ ফাঁড়ি এলাকার সালাম খান অভিযোগ করে বলেন, জাহিদ মাস্টার আর চঞ্চল এলাকার যেকোনো বিচার এই অবস্থান করে বিচারে যে পক্ষ বেশি টাকা দেবে সেই পক্ষই সফল হয়ে যাবে।

উত্তর খানের ইয়াসিন মোল্লা বলেন, আমার ভাইয়ের ভোটার আইডি কার্ড ঠিক করে দেবে বলে ১০০০০ টাকা নিয়েছে এখন ভোটার আইডি পাইনা, টাকাও পাই না, চাইলে উল্টা ধমক ও গাল মন্দ খেতে হয়।

বিজ্ঞাপন

উত্তরা ৪ নাম্বার সেক্টর এর শাহাবুদ্দিন রাজ্জাক বলেন, জমি জামার কাগজপত্র নয় ছয় করা বিভিন্ন জায়গা দখল করা ও চাঁদাবাজি করা তাদের মূল ব্যবসা। আওয়ামী লীগ তান্ডব থেকে উত্তরা স্বাধীন হয়েছে কিন্তু নতুন বিপদ কাঁদেও নিয়ে এসেছে।

উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পালানোর পর কফিল উদ্দিন এর সহযোগিতায় মেয়র আতিক তার বাসায় আশ্রয় নেয়। পালানোর সময় কফিলউদ্দিনের গাড়ি ব্যবহার করে আতিক। সাহারা খাতুনের মৃত্যুর পর উপ সংসদ উপনির্বাচনে কফিল বাহিনীর তাণ্ডব উত্তরাবাসি দেখেছে।

পরবর্তীতে বিষয়টি কেন্দ্রীয় দপ্তর হয়ে লন্ডনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত পৌঁছায়। তাই দেখার বিষয় কেন্দ্রীয় দপ্তর কফিল বাহিনীর বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত