ঝিনাইদহে প্রায় ১২ লাখ ভেড়া ও ছাগলকে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা দেওয়া হচ্ছে « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে প্রায় ১২ লাখ ভেড়া ও ছাগলকে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা দেওয়া হচ্ছে

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ২:৫০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ২:৫০
Link Copied!

ঝিনাইদহে বিনামূল্যে ১১ লাখ ৮৯ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান করা হচ্ছে। সোমবার সদর উপজেলার কুঠিদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরি।

এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, জেলা মৎস অফিসার মোঃ ফরিদুর রেজা, ছাগল উন্নয়ন খামারের প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাদ্দাম হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল।

কুঠিদূর্গাপুর গ্রামের খামারি ছানোয়ার জানান, বর্ষার সময় ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। আমরা এই টিকা দিতে গিয়ে গ্রামের ডাক্তারের প্রতিটা ছাগল বাবাদ ৫০ থেকে ১০০ টাকা দেওয়া লাগে। আবার ডাক্তারকে ডাকলে সময়মতো আসতে চাইনা।

বিজ্ঞাপন

তবে আজ জেলা থেকে প্রাণিসম্পদের অফিসাররা গ্রামে এসে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা গোরের জন্য টিকা দিচ্ছেন। এতে ছাগল পালকরা উপকৃত হবেন।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান বলেন, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপি পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচীর অংশ হিসেবে জেলাতে ১১ লাখ ৭৮ হাজার ৩১৫টি ছাগল ও ১১ হাজার ৪শ’ ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত