লুটপাটের টাকায় ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: এ্যানি « বাংলাখবর প্রতিদিন

লুটপাটের টাকায় ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: এ্যানি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৭:১৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৭:১৮
Link Copied!

লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রে দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি এ দেশ থেকে পালিয়েছেন, কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তাদের তো টাকার অভাব নেই। লাখ লাখ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করেছে। সেই টাকা দিয়ে ভারতে বসে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

সরকারের কাছে দাবি জানিয়ে এ্যানি বলেন, রক্তের দাগ শুকায়নি। কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে। এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি। জনগণের জন্য লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত