বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার « বাংলাখবর প্রতিদিন

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ১১:১৭
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ১১:১৭
Link Copied!

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। তা সামনে রেখে আগামীকাল (সোমবার) তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।

আজ নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে রয়েছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান।

তফসিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আজ সবকিছু নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় তফসিল ঘোষণা করা হবে। ‘

বিজ্ঞাপন

বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ। নিজের নির্বাচন পরিচালনার অতীত অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন প্রথম বাফুফের নির্বাচন কমিশনার হলাম তখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। তখন দায়িত্ব পালন করেছিলাম, এর পর বাকি নির্বাচনে সরকার ছিল। সেখানে নির্বাচন কমিশন প্রভাবিত হয়নি। তবে প্রার্থীরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন এটা আপনারাও জানেন। ‘

‘শেষ চার নির্বাচনেই সালাউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। এবার আর একই মানুষ নির্বাচিত হচ্ছে না। আমাকে এই নিয়ে কথা শুনতে হবে না।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত