ফ্যাসিস্টদের যারা দোসর,তারা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করেন: আযম খান « বাংলাখবর প্রতিদিন

ফ্যাসিস্টদের যারা দোসর,তারা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করেন: আযম খান

ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ১:০৩
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ১:০৩
Link Copied!
অ্যাড: আহমেদ আযম খান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একজন রাষ্ট্রপতি কেন, তাঁর অনেক নিচের স্তরের কারোরই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়।’ফ্যাসিস্টদের যারা দোসর,তারাই রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করেন।

২১ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আযম খান বলেন, ‘সেনাপ্রধান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই রাষ্ট্রপতির নেতৃত্বে একটি নতুন উপদেষ্টা পরিষদ হয়েছে। রাষ্ট্রপতি এখন যে মন্তব্যটা করছেন, ওনি কি আদৌ চিন্তা করে করছেন? ওনি এসব মন্তব্য করতে পারেন কি না? ওনি তো নিজেই শপথবাক্য পাঠ করিয়েছেন। এ সময় আহমেদ আযম খান বিস্ময় প্রকাশ করে বলেন, একি পাগলের প্রলাপ! এটা তো রাষ্ট্র! একটা রাষ্ট্র নিয়ে তো আমরা এভাবে ছিনিমিনি খেলতে পারি না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকের বাস্তবতা হলো ড. ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ আছে। বাস্তবতা হলো ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এই বাস্তবতায় রাষ্ট্রপতি যে মন্তব্য করছেন, তা দায়িত্বজ্ঞানহীন। আমার তো মনে মনে হয়, তাঁর আর একমুহূর্তও রাষ্ট্রপতির দায়িত্বে থাকা উচিত নয়।’

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএনপির কোনো কর্মসূচি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শুধু বিএনপি কেনো, সমগ্র জাতিই এই রাষ্ট্রপতির পদত্যাগ চায়। কর্মসূচির বিষয়ে আমার দল কী সিদ্ধান্ত নিয়েছে, আমি এখনো তা জানি না। এ বিষয়ে দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘোষণা দেবেন। তবে এরই মধ্যে বিভিন্নভাবে আলোচনায় এসেছে যে তাঁর আর এই দায়িত্বটা পালন করা উচিত নয়।’

এ সময় আহমেদ আযম খান আরও যোগ করেন, ‘তিনি (রাষ্ট্রপতি সাহাবুদ্দিন) যখন দুদকে ছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ পাওয়া যায়, তিনি যখন ইসলামী ব্যাংকের ডিরেক্টর ছিলেন, সেই সময়ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এই রকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষ একটি দেশের রাষ্ট্রপতির পদমর্যাদায় থাকলে, সেই দেশের মান ক্ষুণ্ন হয়, মর্যাদা ক্ষুণ্ন হয়।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বছেদ মাষ্টার পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত