কুড়িগ্রাম জেলা শিবিরের কর্মী সমাবেশ-২০২৪ « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম জেলা শিবিরের কর্মী সমাবেশ-২০২৪

মোঃ মাহবুবুর রহমান বসুনিয়া, কুড়িগ্রাম
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ | ১:৫৩
মোঃ মাহবুবুর রহমান বসুনিয়া, কুড়িগ্রাম
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ | ১:৫৩
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৫ বছর পর কর্মী সমাবেশ-২৪ অনুষ্টিত।

অনুষ্ঠিত সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল- “দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন” এ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম কলেজ মোড় টাউন হল মার্কেট এলাকাসহ অডিটোরিয়াম হলরুম ক্যাম্পাসের ভেতর বাহির। বিপুলসংখ্যক শিবির কর্মীর শ্লোগানে প্রকম্পিত হয় কলেজ মোড়সহ আশপাশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৫ বছর পর ওপেন ময়দানে বিপুলসংখ্যক শিবির কর্মীর অংশ গ্রহণে কর্মী সমাবেশ-২০২৪ কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে অনুষ্টিত হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত কর্মী সমাবেশে অডিটোরিয়াম হলরুম ও আশপাশ কানায় কানায় উপচে পড়া ভিড়ের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল দাওয়াত প্রশিক্ষণ ও আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এবং সফলতা লাভ করা।

মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে এবং জেলা শিবিরের সেক্রেটারী মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিছবাহুল কবির।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, শাহজালাল সবুজ প্রমূখ।

অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত