লড়াই ছাড়াই দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

লড়াই ছাড়াই দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১১:১৬
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১১:১৬
Link Copied!

মিরপুরে আলো-আঁধারির খেলা থাকলো প্রায় পুরো ম্যাচজুড়ে। বাংলাদেশও থাকলো মোটামুটি নিষ্প্রভ।দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের লড়াইটুকুই কেবল ব্যতিক্রম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরের সময়টাও ভালো কাটছে না।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ হারের পর এখন ঘরের মাঠে বাংলাদেশ হারলো দক্ষিণ আফ্রিকার কাছে। মিরপুরে স্পিন ফাঁদের আশা থাকলেও তেমন কিছু হয়নি। প্রথম ইনিংসে অল্পতে অলআউট হওয়ার পর সেভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি কখনোই।

মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা করে ৩০৮ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অলআউট হলে ১০৬ রানের লক্ষ্য পায় তারা। ওই রান তাড়াক রতে পুরো সেশন খেলতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে।

বিজ্ঞাপন

আগের দিন আলোক স্বল্পতার কারণে না পারলেও চতুর্থ দিনের শুরুতেই নতুন বল নেয় দক্ষিণ আফ্রিকা। অনুমতিভাবেই বোলিংয়ে আসেন কাগিসো রাবাদা। তৃতীয় বলে গিয়ে স্ট্রাইক পান নাঈম হাসান। প্রথম বলেই তিনি হয়ে যান এলবিডব্লিউ।

২৯ বলে ১৬ রান করা নাঈমকে ফিরিয়ে টেস্টে নিজের ১৫তম ফাইফার পূর্ণ করেন রাবাদা। নাঈমের বিদায়ের পর উইকেটে আসেন তাইজুল ইসলাম। তাকে নিয়ে শুরু হয় মিরাজের সেঞ্চুরি পাওয়ার লড়াই। মুল্ডারের ওভারে একটি চার হাঁকিয়ে আশাও জাগান তাইজুল।

কিন্তু লম্বা সময় মিরাজের সঙ্গী হতে পারেননি। ৭ বলে ৭ রান করে দ্বিতীয় স্লিপে থাকা স্টাবসের হাতে ক্যাচ দেন মুল্ডারের বলে। তাইজুলের বিদায়ের সময় মিরাজের রান ছিল ৯৭।

বিজ্ঞাপন

তাকে কয়েকবার স্ট্রাইকও এনে শেষ ব্যাটার হাসান মাহমুদ। কিন্তু মিরাজের ছিল বেশি তাড়াহুড়ো। সেঞ্চুরির জন্য মরিয়া মিরাজ শেষ অবধি ৯৭ রানেই ক্যাচ দেন স্লিপে। রাবাদা পান তার ষষ্ঠ উইকেট। বাংলাদেশ লক্ষ্য দেয় ১০৬ রানের।

অল্প রান ডিফেন্ড করতে নেমে শুরুতে উইকেট তুলে প্রোটিয়াদের চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। প্রথম উইকেটের জন্য ইনিংসের দশম ওভার অবধি অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। তাইজুল ইসলাম এইডেন মার্করামকে বোল্ড করেন ২৭ বলে ২০ রান করার পর। ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেটটিও বাংলাদেশকে এনে দেন তাইজুল ইসলাম। ৫২ বলে ৪১ রান করা ওপেনার টনি ডি জর্জি তার বলে ক্যাচ দেন হাসান মাহমুদের হাতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরে অবশ্য বাংলাদেশকে আরও একটি উইকেট এনে দেন তাইজুল।

১৩ বলে ১২ রান করে ডেভিড বেডিংহাম স্টাম্পিংয়ের শিকার হন তার বলে। জয়ের জন্য যে তা যথেষ্ট ছিল না, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম ইনিংসের পাঁচ উইকেট পাওয়া তাইজুলের উইকেট সংখ্যাই কেবল বাড়িয়েছেন প্রোটিয়াদের তিন ব্যাটার।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত