বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল « বাংলাখবর প্রতিদিন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ১১:৩৬
মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ১১:৩৬
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক এডভোকেট দবির আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীক প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপির সহ-সাস্থ বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিজ্ঞাপন

গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা, আতিক হাসান এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি গাজীপুর জেলা বিএনপি, মশিউর রহমান খান (টিটু) সহ-সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি, ইসরাফিল আলম মাষ্টার সহ-সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম সহ-সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি।

এডভোকেট সোহেল রানা সাধারণ সম্পাদক ১নং মাওনা ইউনিয়ন বিএনপি, রাসেল আহমেদ (নিল) সাবেক সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল, তানবীর আহম্মেদ (মিশু) সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল, গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা মইজ উদ্দিন, আব্দুর রউফ সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষের বুকের উপর চাপা দিয়ে দেশ শাসন করেছে, দিনের ভোট রাতে দিয়েছে, দেশের মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

বিজ্ঞাপন

এই অবস্থায় বিএনপি ১৭ বছর আন্দোলন করে ৩ হাজার নেতাকর্মী মারা গেছে ৬শত নেতাকর্মী নিখোঁজ রয়েছেন, এই সরকারের আমলে  সাংবাদিকদেরকে হত্যা করেছে, এই দেশ আপনাদের, এই দেশ জনগণের, আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে এমপি ও চেয়ারম্যান নির্বাচিত করবেন।

পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত দের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত