চট্টগ্রাম মেডিক্যালে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার « বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রাম মেডিক্যালে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১২:৫৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১২:৫৭
Link Copied!

ক্যাম্পাস ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, রুম দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৪ জন শিক্ষানবিশ চিকিৎসকও রয়েছেন।

পাশাপাশি ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। আর ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকা দিয়েছেন ১১ শিক্ষার্থী।

সোমবার দুপুরে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজে বিভিন্ন সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে এই ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে দু’বছর, ৫৪ জনকে এক বছর এবং বাকি ১৪ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।’

এর আগে গত বছরের ১৬ মার্চ চার শিক্ষার্থীকে হোস্টেলে বেঁধে নির্যাতনের অভিযোগে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করে চমেক কর্তৃপক্ষ।

সবশেষ কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় তা তদন্তে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতের সৃষ্টি করেছে। এর আগে এ ধরনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একক কর্তৃত্ব ও গোষ্ঠীগত আধিপত্যের জন্য ছাত্র রাজনীতির নাম ব্যবহার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবৈধভাবে প্রবেশ, রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এসব কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হচ্ছে।

তথ্য বলছে, যেসব শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। তাদের কয়েকজনকে আগে কয়েকবার বহিষ্কারও করা হয়েছিল।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত