ক্রিকেট থেকে অবসর নিয়েই অস্ট্রেলিয়ার কোচ হলেন ওয়েড « বাংলাখবর প্রতিদিন

ক্রিকেট থেকে অবসর নিয়েই অস্ট্রেলিয়ার কোচ হলেন ওয়েড

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩১
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩১
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ওয়েড। ১৩ বছরের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারি কোচও হয়ে গেছেন তিনি। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসিদের কোচিং করাবেন ওয়েড।

ওয়েড সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল জুনে, যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর গেল সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফরে তাকে দলের সঙ্গে নেয়নি অস্ট্রেলিয়া। তখনই ইঙ্গিত পাওয়া গেছে, শ্রীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলতে চলেছেন ওয়েড।

অবসরের বিষয়ে ওয়েড বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমার মনে হয়েছে, সম্ভবত আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। গত ছয় মাসে জর্জ বেইলি ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে সব অস্ট্রেলিয়ান সতীর্থ, স্টাফ এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জিং যাত্রা আমি ভালোভাবেই উপভোগ করেছি। চারপাশে ভালো মানুষ না থাকলে আমি কখনোই নিজের থেকে এতটা (দক্ষতা) বের করতে পারতাম না যতটা আমি পেয়েছি।’

আগে থেকেই ওয়েডের পরিকল্পনা ও চিন্তা ছিল অস্ট্রেলিয়ারে কোচ হওয়ার। সেই চিন্তা নিয়েই এগোচ্ছিলেন তিনি।

এ বিষয়ে ওয়েড বলেন, ‘কয়েক বছর ধরেই কোচিংয়ের কথাটা মাথায় ছিল। ভাগ্যক্রমে ভালো সুযোগই পেয়ে গেলাম। আমি খুব রোমাঞ্চিত এ নিয়ে।’

বিজ্ঞাপন

ওয়েডের টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছে সেই ২০২১ সালে। একই সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেও খেলে ফেলেন তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত