ভিনিসিউসকে টপকে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি « বাংলাখবর প্রতিদিন

ভিনিসিউসকে টপকে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩৪
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩৪
Link Copied!

ব্যালন ডি’অরের পুরস্কার নিয়ে এমন নাটকীয়তা নিকট অতীতে আর হয়নি। পুরস্কার বিতরণের কয়েক ঘণ্টা আগে শুরু হয় নাটকীয়তা, এর মাঝেই রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় অনুষ্ঠান বয়কটের।

আলোচনা-সমালোচনার ধাপ পেরিয়ে ঘোষণা হয় ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলারের নাম। তাতে রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরার খেতাব জিতে নিয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

সোমবার (২৮ অক্টোবর) প্যারিসে জমকালো অনুষ্ঠানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর এই সেরার পুরস্কার। রদ্রির হাতে এই পুরস্কার তুলে দেন ১৯৯৫ সালের সেরা ফুটবলার জর্জ ওয়েহ। এর মধ্যে দিয়ে ফুরালো স্পেনের ছয় দশকের আক্ষেপ। সবশেষ ১৯৬০ সালে পুরস্কারটি জিতেছিলেন লুইস সুয়ারেজ।

বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের এবারের তালিকায় ছিলেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৩ সালের পর এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না এ দুজন। ফলে অনেকটাই এগিয়ে ছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি।

সোমবার শুরু হয় নাটকীয়তা। ব্যালন ডি’অরের ১২ জনের একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সবার ওপরে দেখা যায় ভিনিসিউসের নাম। খানিক পরই জানা যায়, ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য প্যারিসে যাচ্ছেন না রিয়াল মাদ্রিদের কেউ, কারণ ক্লাবটি বুঝতে পেরেছে, ভিনিসিউস নয়, বর্ষসেরার পুরস্কারটি পাচ্ছেন রদ্রি।

রদ্রির পারফরম্যান্সও বেশ উজ্জ্বল ছিল গত মৌসুমে। সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। গত জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়েও এই স্প্যানিয়ার্ড রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সিটির হয়ে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন।

বিজ্ঞাপন

এদিকে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি।

গত মৌসুমে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ, লিগা এফ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। স্পেনের নেশন্স লিগ জয়েও তার ছিল উল্লেখযোগ্য অবদান। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৩-২৪ মৌসুমে ২৬ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেন ১৮টি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত