দেশের প্রচলিত ধারা পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাব « বাংলাখবর প্রতিদিন

দেশের প্রচলিত ধারা পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাব

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ৫:০৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ৫:০৪
Link Copied!
লেখক ইলিয়াস কাশেম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লেখক-ইলিয়াস কাশেম (সাংবাদিক,কলামিস্ট ও কথাসাহিত্যিক)।

রাজনৈতিক জিম্মি দশা থেকে পুলিশের মুক্তি বেশি জরুরি। দীর্ঘদিন আওয়ামিলীগের হাতে জিম্মি থাকা পুলিশ এখন বিএনপি-জামাতের হাতেও জিম্মি! পুলিশ বাহিনীর আমূল সংস্কার ছাড়া দেশ থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও স্বৈরশাসন দূরীকরণ অসম্ভব বিষয়।

শুধু মাত্র রাষ্ট্রীয় ক্ষমতার হাতবদল রাষ্ট্রের জন্য কতটা উপকারী সেই এখন বেশি ভাবনার বিষয়।দেশ সংস্কারের পূর্ব শর্ত রাজনৈতিক সংস্কার,যা পরিপূর্ণ এবং সঠিক পথে আনার তেমন কোন উদ্যোগ বা কার্যকরী পদক্ষেপ নেয়ার লক্ষ্যণ খুব একটা দেখা যাচ্ছে না,যতটা প্রচার প্রচারণা চালানো হচ্ছে বৃহৎ রাজনৈতিক দলগুলোতে, আদতে তার বাস্তবায়নের পরিকল্পনা দুর্লভ বলেই মনে করা যাচ্ছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও স্বৈরশাসন দূরীকরণের সবচেয়ে বড় বাঁধা রাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার ভূমিকা।যার মূল দায়িত্বে রয়েছেন পুলিশ বাহিনী।আর সেই পুলিশ বাহিনীর আমূল সংস্কার ছাড়া এই দেশে আদৌও রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও স্বৈরশাসন দূরীকরণ অসম্ভব বিষয়।আবার পুলিশের সংস্কার নিয়েও রয়েছে বেশ বড় মাপের জটিলতা।পুলিশের সংস্কার শুধু আইনের মাধ্যমেই সম্ভব নয়,এর আমূল সংস্কার বলতে প্রথম ও প্রধান হিসেবে বেছে নিতে হবে সর্বোচ্চ নৈতিক ভিত্তিকেই।

বিজ্ঞাপন

কারণ আইন দিয়ে মানুষের বিবেগ ও বোধ বিচার নিয়ন্ত্রণ সম্ভব নয়।আইন করে মানুষকে অপরাধ প্রবনতা থেকে কিছুটা আতংকিত করে দুরে রাখা সম্ভব হলেও অপরাধ প্রবনতা রোধ করা অসম্ভব। এছাড়াও আমাদের দেশের প্রচলিত ধারার আইনগুলোতেও রয়েছে যথেষ্ট ফাঁকফোকর,যে-সব ফাঁকফোকর দিয়ে খুব অনায়াসেই আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যগুলো থেকে যাচ্ছেন জবাবদিহিতার বাইরেই।যেটুকুও জবাবদিহিতার প্রচলন রয়েছে,সেই জবাব দেবার জায়গাগুলোও যথেষ্ট রাজনৈতিক দুর্বৃত্তায়নের শৃঙ্খলে আবদ্ধ ও জিম্মি।আর এ-থেকেই সহজে স্বৈরশাসনের সৃষ্টি ও স্বৈরশাসকের জন্ম হয়ে যাচ্ছে নির্বিঘ্নে।

যেদেশের আইনপ্রণেতাকে সর্বপ্রথমেই হতে হবে স্বচ্ছ,সেই দেশে আইনপ্রণেতারাই চরম রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে আগমন ঘটার সুযোগ থাকলে,সেখানেই লুকিয়ে থাকে রাষ্ট্রের চরম সর্বনাশ।কিন্তু এ থেকে উত্তরণ কি শুধুই মোটামাথায় প্রনয়ণকৃত সংবিধান?সংবিধানের সংস্কার নিয়েও ইদানিং বেশ জোড়ালো কথা শুনা যাচ্ছে।কিন্তু কিভাবে এবং কোন কৌশলে একটি রাষ্ট্রের মূলমন্ত্র সংবিধান সংস্কার সম্ভব,এ নিয়ে নেই কারও গভীর জ্ঞানগর্ভ ভাবনা।পৃথিবীর ডাকসাইটের দেশগুলোর সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকা আমাদের দেশের গর্বিত কৃতি সন্তান ডঃ মুহাম্মদ ইউনুস সাহেব।যিনি নিজে বর্তমান সময়ে বাংলাদেশের রাষ্ট্র প্রধানের দায়িত্বে নিয়োজিত আছেন।তিনি যদি আরেকটু কঠোর ও মনোযোগী হন এই দেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও স্বৈরশাসনের অবসান কল্পে,তবে আমাদের বিশ্বাস সে যদিও এক পাহাড় সমান কষ্টের কাজ,তবুও সম্ভব হবার কথাই।কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত নৈতিক ভিত্তি প্রধান রাষ্ট্রগুলোর সংবিধান কিভাবে রচিত,সেই বিষয়গুলো তিনি যতটা সহজে তাদের কাছ থেকে ধারণা আনতে সক্ষম হবেন,ততটা সক্ষম ব্যক্তিত্ব বাংলাদেশে আর দ্বিতীয় কোন ব্যক্তির সৃষ্টি অদুর ভবিষ্যতে প্রায় অসম্ভব।কিন্তু এখানেও রয়েছে বেশ সময়ের প্রয়োজন,আর সেই প্রয়োজনীয় সময় তাকে দেবার দায়িত্ব আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোসহ সাধারণ জনগণের।সেই ধৈর্য কতটা রাজনৈতিক দলগুলো ও সাধারণ জনগণের,তার উপরই নির্ভর করছে এই হতভাগা দেশের অদুর ভবিষৎ।

এখানে বলে রাখা উত্তম যে,বাংলাদেশ স্বাধীন হবার পর একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই দেখা গেছে দেশ ও মানবপ্রেমের শতভাগ ব্রত নিয়ে নিষ্ঠার সাথে কাজ করতে।তিনি যদিও আমাদের সমাজের আঁট দশজন মানুষের মতোই সামাজিক ও পরিবারভুক্ত, তথাপিও তিনি শাসক হিসেবে ছিলেন সম্পূর্ণ স্বজনপ্রীতি মুক্ত এক অন্যন্য দৃষ্টান্ত।তার ব্যক্তিগত জীবন ছিল অত্যান্ত সাদামাটা যা, বাংলাদেশের কোন শাসকের পক্ষেই আজও দেখা যায়নি।তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন,তখনও রাষ্ট্রের কোনো আইনপ্রয়োগকারী সংস্থাকে এমন নির্লজ্জ দলীয়করণের কথা কল্পনাও করা যেতোনা। বিশেষ করে বিগত সতেরো বছরে আওয়ামিলীগ তথা বিশ্ব কুখ্যাত খুনী হাসিনার অবৈধ জবরদখলী শাসনামলে এদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রকেই একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত চরম দলীয় ও রাজনীতিকরন করা হয়েছিল।আর যেকারণেই বাংলাদেশের সাধারণ জনগণের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের ভয়ানক বিস্ফোরণ ঘটে বিগত জুলাই -আগষ্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে।ইতিহাসের এক চরম লজ্জাজনক পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনাসহ তার নেতৃত্বাধীন দল আওয়ামিলীগের।

বিজ্ঞাপন

এরপর জাতির নতুন করে আশা জাগে ফ্যাসিবাদ মুক্ত একটি স্বচ্ছ গনতান্ত্রিক দেশ পাবার।ইতিমধ্যেই সে লক্ষ্য বাস্তবায়নে বর্তমান ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার দ্রুত কাজ করে চলছেন।কিন্তু এ ফাঁকেই আমাদের দেশের বৃহৎ এবং আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক সরকার হবার মতো যোগ্য ও জনপ্রিয় দলগুলোর সাথে আবারও ধিরে ধিরে পুলিশ প্রশাসনের কিছু অসাধু সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় সব রাষ্ট্রযন্ত্রই সেই দলগুলোর অসৎ,দুর্নীতিবাজ ও বাণিজ্যিক রাজনৈতিকদের সাথে বেশ সখ্যতা গড়ে তুলতে মরিয়া হতে দেখা যাচ্ছে।যা যেকোনো ভাবেই আগামী দিনে স্বৈরশাসনের পূনরায় নতুনরূপে আগমনের বার্তা বয়ে চলছে।

এভাবে চলতে থাকলে এই দুর্ভাগা জাতির আন্দোলন সংগ্রামে ও রক্তদানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই ধরে নেয়া যায়।এ থেকে মুক্তির উপায় না বেড় করে বর্তমান ইউনুস সরকার যদি তড়িঘড়ি করে একটি নির্বাচনের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা রাজনৈতিকদের হাতে হস্তান্তর করে বিদায় নেন,তবে সহসাই এ জাতির স্বপ্ন,অতীত আন্দোলনে হাজারো রক্তদান সবকিছুই বৃথা যেতে বাধ্য।তাই আমি মনে করি এদেশের রাজনীতির আমূল সংস্কার না হওয়া পর্যন্ত যত সময়ই লাগুক,ততদিনই সময় নেয়া প্রয়োজন।এতে রাজনৈতিকদের কোনো প্রকার চাপে সরকারকে পিছু হটা যাবেনা।আর যদি আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের হাতে শুধু ক্ষমতা নয়,সংস্কার করে নিজেদের ভুলগুলো শুধরে নিতে প্রতিযোগী হন,তবেই বুঝা যাবে তারাও চাচ্ছেন এদেশে আর কখনও স্বৈরশাসনের আগমন নাঘটুক।আর যদি বিভিন্ন কৌশলে নিজেদের রাজনৈতিক সংস্কার পাশকাটিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে সরকারকে চাপে ফেলে যেনতেন ভাবে ক্ষমতা পাবার লোভে নির্বাচনের দাবিতে ঝুঁকে পড়েন,তবেই বুঝা সহজ হবে যে,অদুর ভবিষ্যতে আমাদের দেশে স্বৈরশাসন পূনরায় ফিরে আসছে।

শুধু মাত্র আইনের উপর নির্ভর করে যেমন অপরাধ অপকর্মের নির্মূল সম্ভব নয়,তেমনি লোকদেখানো সংস্কার করেও রাজনৈতিক কিংবা স্বৈরশাসনের আগমন ঠেকানো সম্ভব নয়।এর জন্য প্রয়োজন প্রচুর নৈতিক শিক্ষা ও নৈতিক প্রতিযোগিতায় জাতিকে আকৃষ্ট করা।শুধু মাত্র ধর্মীয় অনুশাসন কিংবা ধর্মভীত্তিক রাজনৈতিক দল দিয়েও নৈতিক ভিত্তি মজবুত সম্পন্ন করা অসম্ভব। এরজন্য প্রয়োজন প্রচুর সামাজিক আন্দোলন ও সামাজিক স্ব চেতনা বৃদ্ধির সুদুরপ্রসারি পরিকল্পনা এবং বাস্তবায়ন। পাশাপাশি সামাজিক,পারিবারিক,রাজনৈতিক ও কর্মময় জীবনসহ সব ক্ষেত্রেই নৈতিক প্রতিযোগিতায় জাতিকে আকৃষ্ট কিংবা বাধ্য করা,পুরস্কৃত করার ব্যবস্থা।
একটি চরম অরাজক দেশে এ-সব রাতারাতি পরিবর্তন হওয়া অসম্ভব বিষয়,এরজন্য প্রয়োজন যথেষ্ট সময় ও কঠোর পরিশ্রম।সেই জন্যই বলছি সরকার কখনও একটি দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেননা,যতক্ষণ না সেই দেশের সাধারণ মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হন।তবে সরকারের কাজ এ-সব কাজে সাধারণ জনগণকে উৎসাহ ও উদ্যোগী করা,পাশাপাশি রাষ্ট্রীয় ভাবে অপেক্ষাকৃত বেশি নীতি আদর্শবান মানুষগুলোকে চিহ্নিত করে পুরস্কৃত করা।

একই সাথে রাজনৈতিক দলগুলোও সরকারের সাথে হাতে হাত রেখে একই ভাবে নিজেদের উদ্যোগ পৃথকভাবে পরিচালনা করা।এভাবে সামাজ,পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরে এর প্রভাব বিস্তার ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।পাশাপাশি সরকারকে এ বিষয়ে Minimum time target নিতে হবে,রাজনৈতিক দলগুলোকেও একই ভাবে ১/২ বছরের Minimum time target করে কাজে এগুোতে হবে।সরকারকে এখন থেকেই সরকারি সকল প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী কঠোর অভিযান ও Monitoring চালু করতে হবে।দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীকে চিহ্নিত করে সরাসরি গণমাধ্যমের সামনে এনে লজ্জিত করা,প্রশাসনিক কিংবা প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করতে হবে দ্রুত সময়ের মধ্যে।একই ভাবে দেশের সকল রাজনৈতিক দলগুলোর প্রতিও বাধ্যতামূলক ভাবে দুর্নীতিবাজ ও পুঁজিবাদী,সুবিধাবাদী নেতাদের চিহ্নিত করতে নির্দেশ দিতে হবে,তাদেরও চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় প্রকাশ পাশাপাশি দলীয় পদ বঞ্চিতসহ কঠোর লজ্জাজনক শান্তি নিশ্চিত করতে হবে।ঠিক এভাবেই সরকারি চাকরিতে সর্বোচ্চ নৈতিক ভিত্তি সম্পন্ন লোকগুলো একে একে নিয়োগ দিতে হবে,পুরস্কৃত করতে হবে এবং রাজনৈতিক দলগুলোও তাদের দলের সর্বোচ্চ সৎ,নীতিবান ও আদর্শবান লোকগুলোকে নেতৃত্বে আনয়নসহ রাজনৈতিক সম্মানে ভূষিত করতে হবে।

এভাবে যদি মাত্র ৬ মাস থেকে ১ বছর নাগাদ একযোগে সরকার ও রাজনৈতিক দলগুলো তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে সুদ্ধি অভিযান অব্যাহত রাখতে পারেন,তবে আমার বিশ্বাস সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাল মিলিয়ে দেশের সকল স্তরে ঠিক একইভাবে নৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এ-থেকে লোভী,দুর্নীতিবাজ,ঘুষখোরসহ সকল অনৈতিক লোকগুলো সামাজিক,রাষ্ট্রীয় ও পারিবারিক বয়কটের ভয়ে কিংবা লজ্জায় তারা তাদের অনৈতিক পথ থেকে স্বেচ্ছায়ই ফিরে আসতে বাধ্য হবেন।সেই সাথে দেশের সাধারণ মানুষও নীতির প্রতিযোগিতায় মনোযোগী হতে উৎসাহিত হবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত