শান্তিপূর্ণ সরকার বিরোধী আন্দোলন বনাম সরকার নবায়নের জন্য শান্তিপূর্ণ নির্বাচন « বাংলাখবর প্রতিদিন

শান্তিপূর্ণ সরকার বিরোধী আন্দোলন বনাম সরকার নবায়নের জন্য শান্তিপূর্ণ নির্বাচন

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:০৮
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:০৮
Link Copied!
কলামিস্ট ইলিয়াস কাশেম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কাপড় দিয়ে শরীর ঢাকা যায়,লজ্জা ঢাকা যায়না।লেখাপড়া করে সনদপত্র সংগ্রহ করা যায়,বড় বড় ডিগ্রী অর্জন করা যায়,কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়।বিবেগে লজ্জা বোধ না থাকলে তার চৌদ্দ পর্দায়ও কোন লজ্জা বোধ সৃষ্টি করতে সক্ষম হবেনা। তেমনি প্রকৃতির দয়া না হলে তার হাজার পুস্তকেও প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হবেনা।

পৃথিবীতে মানুষের মাঝে যত বড় বড় শিক্ষা অর্জনের চেষ্টা,সেসব শিক্ষা একাডেমিক সনদ ধারী কোন পন্ডিতের কাছ থেকে আসেনি,এসেছে মহান রব আল্লাহ্ প্রদত্ত অসীম জ্ঞান ভান্ডার থেকে প্রাকৃতিক ভাবেই। অতএব,প্রকৃত জ্ঞানীর পরিচয় একাডেমিক সনদপত্রের মাপকাঠিতে বিচার করাও একপ্রকার অবিচার ও মূর্খতা।

পৃথিবীর প্রায় বেশিরভাগ রাষ্ট্রের খবর জেনেছি,তাদের ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও,নৈতিক ভিত্তি খুবই মজবুত।তারা বিতর্ক কুতর্কে জড়ায়না কিন্তু আদর্শিক ও নৈতিক ভিত্তির প্রতিযোগিতায় জড়ায়।

বিজ্ঞাপন

বাংলাদেশের কি রাজনীতি,কি সমাজ বা ধর্মনীতি,আর কি শিক্ষানীতি, প্রায় সবজায়গায় মিথ্যা ভন্ডামি আর বক্তৃতা বাজিতে চমকপ্রদ দেখাতে পারলেও,অন্তর ভরা বিষ সেই সাথে চরম লজ্জাহীন হৃদয়ের মহা দাপুটের ভাব।জনসেবা একটি অভিজাত রাজনৈতিক ভাষা,যা সাধারণের জন্য এক অধরা স্বপ্নজাল।

অর্থনৈতিক প্রতিযোগিতা সারা বিশ্বেই সমান্তরাল ভাবে চললেও,দুর্নীতির প্রতিযোগিতায় নেই পৃথিবীর বহুসংখ্যক দেশ।আর ভন্ডামি নষ্টামি তো তাদের মগজে নেই বললেই চলে,শিক্ষা-দীক্ষায়ও ওসব কল্পনাতীত। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেই সে-সব দেশে লজ্জায় কিংবা ব্যর্থতার দায় স্বীকার করে সাথে সাথেই স্বেচ্ছায় পদত্যাগের অসংখ্য নজীর রয়েছে চলমান।

আর আমাদের দেশ!
ভোট নেই কেন্দ্রে,জনপ্রিয়তার শীর্ষে থাকার দায়ে বিরোধী দল-মতের সব-কয়টাকে জেল হাজতে আটকে রেখে,দাও ঘোষণা ৪০/৪২ ভাগ ভোট কাস্ট!

বিজ্ঞাপন

বলছিলাম “কাপড় দিয়ে শরীর ঢাকা যায়,লজ্জা ঢাকা অসম্ভব”
আমরা আসলে সব সম্ভবের দেশে জন্মেছি,এখানে নীতিকথা মানেই,সত্য বলা মানেই,কি রাষ্ট্র আর কি রাজনৈতিক অঙ্গন,প্রায় সব জায়গাতেই অপরাধ!
আজকে সরকারের পক্ষে,সরকারের ক্ষমতা রক্ষার কবজ ঠিকাদার প্রশাসনের পক্ষে ঢাকঢোল গলে নিয়ে যত নাচুনি,ঠিক ততটাই দেশপ্রেমিক ও সত্যবাদী!

৭১ এর পরে জন্মেছিলাম বলেই স্বচক্ষে দেখতে পারিনি যে,কতটা যন্ত্রণা নিয়ে ত্রিশ লক্ষ তরতাজা প্রাণ তাদের বুক পেতে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই দিনটিতে আনা হয়েছিল।
আজ আমাদের গায়ের চামড়া খুব মোটা ও ধৈর্য্যশীল,আমাদের নীরবতাই এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি-না,সেই ভাবনা আজও দিবানিশি ভাবতে হচ্ছে।

শান্তিপূর্ণ সরকার বিরোধী আন্দোলন,আবার সরকার নবায়নের জন্য শান্তিপূর্ণ নির্বাচন!
যত অশান্তি সাধারণের পকেটে আর পকেটের নিচে থাকা হৃদয় মন নামক যন্ত্রে।কোথায় থেকে পাবে সে জানিনা,বাজারের ব্যাগ না হয় অর্ধেকের কমটাই ভরুক,কিন্তু পকেট যেন পূর্ণ ভরাটাই থাকে।সব শান্তি রাজনৈতিক কিংবা ক্ষমতাশীনদের মুখের ভাষায়, ক্ষেত্রবিশেষ তাদের পরিবারে কিংবা দলে।

আমরা সাধারণ জনগণ,আমরা তাদের দাস,তাদের প্রজা! হুকুম মানা আমাদের দায়িত্ব বা কর্তব্য,এর বিপরীত কিছু হলেই জেল জুলুম,মিথ্যা মামলা।প্রাণ থাক আর যাক,শান্তিপূর্ণ আন্দোলন কিংবা শান্তিপূর্ণ নির্বাচন!মানলে মানো,আর না মানতে পারলে লও পুলিশের ঠেলা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত