শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার বর্ণনা দিলেন আসামি « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার বর্ণনা দিলেন আসামি

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ | ৮:০৩
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ | ৮:০৩
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে নিজ ঘরে হাতেনাতে ধরে ফেলার পর কীভাবে হত্যা করেছেন, র‍্যাবের কাছে সেই বর্ণনা দিয়েছেন গ্রেপ্তার নির্মাণশ্রমিক আজিজুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।পরে আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম (৩৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে নির্মাণশ্রমিকের কাজ করেন। নিহত আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা এলাকায় ভাড়া থেকে একটি কারখানা পরিচালনা করতেন।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকালে আজিজুল ইসলাম কাজে চলে যান। সেখানে গিয়ে দেখেন কয়েকটি যন্ত্রাংশ নেননি। এরপর তিনি আবার বাড়িতে ফেরেন। ঘরের দরজা বন্ধ পেয়ে ভেতরে স্ত্রীর মোবাইল ফোনে কথোপকথন শুনতে পান। এ সময় স্ত্রী তাঁর পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে আসতে বলেন। বলেন, তাঁর স্বামী কাজে চলে গেছেন, সন্ধ্যায় বাড়ি আসবেন। স্ত্রীর এসব কথোপকথন শুনে আজিজুল বাড়ির ভেতর একটি টয়লেটে বসে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আশরাফুল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দেন।

পরে আজিজুল কড়া নাড়লে স্ত্রী ঘরের দরজা খুলে দেন। ঘরে ঢুকে তিনি আশরাফুলকে দেখতে পান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজিজুল ধারালো বঁটি নিয়ে আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাসলিমা বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন। আশরাফুলের মৃত্যু নিশ্চিত হলে বঁটি দিয়ে অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন আজিজুল। পরে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশরাফুল ইসলামের কারখানায় চাকরির সুবাদে অনেক আগে থেকেই আজিজুলের স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। কারখানা ছুটির দিনে তাঁরা দুজন অনৈতিক কাজে লিপ্ত হতেন।

বিজ্ঞাপন

র‍্যাবের কোম্পানি কমান্ডার বলেন, স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার ঘটনায় গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালি গ্রাম থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, নিহতের বাবা আব্দুল ওয়াহাব বিশ্বাস বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজিজুল হককে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত