ম্যাচের মাঝেই বজ্রপাত, ফুটবলারের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

ম্যাচের মাঝেই বজ্রপাত, ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৭:০৬
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৭:০৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বৃষ্টির জন্য মাঠ ছেড়ে উঠেই যাচ্ছিলেন ফুটবলারেরা। ঠিক সে সময়ই বজ্রপাত। তাতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। আহত আরও তিন জন। ঘটনাটি ঘটেছে পেরুতে। সে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে। ফুটবলারেরা সাজঘরে ফেরার সময়েই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ় মেসার উপরে।

তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশকর্তারা সিজ়ার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তাঁর। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪-য় একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত