উগ্রবাদী হিন্দুদের এসিড আক্রমণ, ৬ পুলিশ গুরুতর আহত « বাংলাখবর প্রতিদিন

কট্টরপন্থী ইসকন নিয়ে ফেসবুক পোস্ট, উত্তেজনা তুঙ্গে

উগ্রবাদী হিন্দুদের এসিড আক্রমণ, ৬ পুলিশ গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১১:২১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১১:২১
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিয়ে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম শহরের হাজারী গলি এলাকায় প্রথমে বিক্ষোভের ঘটনা ঘটে। পরে যৌথবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিক্ষোভকারীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের এ বিক্ষোভ শুরু হয়। এরপর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংঘর্ষের একপর্যায়ে যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসিড নিক্ষেপে আহত হওয়া ওই পুলিশ সদস্যদের নাম ফয়েজ। এছাড়া ইট-পাথরের আঘাতে আহত হন আরও পাঁচজন। বর্তমানে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি ফটোকার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন ওসমান গণি নামের এক দোকান মালিক। হাজারী গলির মিয়া শপিং সেন্টারে তার দোকান রয়েছে। ফটোকার্ডটিতে ইসকন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছিল। এটি শেয়ার করায় কিছু দুর্বৃত্ত তার দোকানটি ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেছেন, ‘হাজারী গলির ওসমান গণি নামে এক ব্যবসায়ী একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টটি ইসকন সম্পৃক্ত। যা নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিল। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিল তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে একজন এসিড আক্রান্ত আছে। পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত