ঢাবিতে ছাত্রদলের পোস্টার, শিক্ষার্থীদের বিক্ষোভ « বাংলাখবর প্রতিদিন

ঢাবিতে ছাত্রদলের পোস্টার, শিক্ষার্থীদের বিক্ষোভ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ১২:৪২
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ১২:৪২
Link Copied!
মধ্যরাতে শিক্ষার্থীরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। প্রশ্ন উঠেছে, হলে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল হলের ভিতরে এবং বাহিরে পোস্টারিং করে। ছাত্রদলের এমন কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে এতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দিন হল, হাজী মুহাম্মদ মু্‌হসীন হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা যোগ দেয়।

শিক্ষার্থীরা বলছে, প্রশাসনের উদ্যোগে হল থেকে ছাত্রদলের পোস্টার সরানো না হলে বিক্ষোভ আন্দোলন বন্ধ করবে না।

বিজ্ঞাপন

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা স্বত্তেও ছাত্রদল ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে। মূলত হলে ছাত্ররাজনীতি ঢুকানোর অপচেষ্টা করছে ছাত্রদল। আমরা এই অপচেষ্টা রোধ করতে আন্দোলন অব্যাহত রাখব। শুধু ছাত্রদল নয়, আমরা ক্যাম্পাসে কোনো দলেরই রাজনীতি চায় না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোসাদ্দিক আলি বলেন, ‘সিন্ডিকেট কতৃক সাময়িক ভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের অধিকাংশই হলে রাজনীতি করার পক্ষে নেই। তা স্বত্তেও কীভাবে কোনো রাজনৈতিক দল হলে পোস্টার লাগতে পারে। হল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করে!

আন্দোলনকারীরা জানায়, ‘জিয়া হলের ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী রফিকুল ইসলাম পোস্টার ছিড়লে শিক্ষার্থীদের দেখে নিবে বলে হুমকি দেয়। শিক্ষার্থীরা হলের প্রোভোস্টের কাছে তার বহিষ্কারের দাবি জানায়। এছাড়া ছাত্রদলের নেতাকর্মীরা অনলাইন এবং অফলাইনে পোস্টারিংএর বিরোধিতা করা শিক্ষার্থীদেরকে হুমকি দেয় বলে অভিযোগ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রাত ১১টায় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আসেন। তিনি বলেন, ছাত্ররাজনীতির চুড়ান্ত কাঠামো আমরা এখনো দিতে পারিনি।

৭ই নভেম্বর নিয়ে আমাদের কারো সমস্যা নাই। ছবিতে থাকা জিয়াউর রহমান নিয়েও কারো বিতর্ক নেই। পোস্টার তুলে নিলে ব্যক্তির মর্যাদা ক্ষুন্ন হবে। শিক্ষার্থীদের শান্ত করতে চাইলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে।

বিক্ষোভ মিছিলে ‘পোস্টার থাকলে দেয়ালে, দুঃখ আছে কপালে’ ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ‘টু জিরো টু ফোর,ছাত্ররাজনীতি নো মোর’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত