বেলকুচি পৌর জামায়াতের প্রতিবাদ সমাবেশ থেকে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের দাবি « বাংলাখবর প্রতিদিন

বেলকুচি পৌর জামায়াতের প্রতিবাদ সমাবেশ থেকে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের দাবি

মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ১:২০
মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ১:২০
Link Copied!
জামায়েতের প্রতিবাদ সমাবেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য, সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে, আওয়ামী সন্ত্রাসীরা,আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, সেই নির্মম হত্যাকান্ডের বিচার দাবী করছি।

শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি পৌরসভার উদ্যোগে, ২৮ অক্টোবর ২০০৬ পল্টন হত্যাকান্ড ও সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা’র তান্ডবের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবীতে আয়োজিত বিরাট প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানান।

বেলকুচি পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম।

বিজ্ঞাপন

শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,মাওলানা আব্দুর রাজ্জাক।

উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল হাশেম সরকার,সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা ,অধ্যাপক মাজহারুল ইসলাম,মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা শিবিরের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা নায়েবে আমীর, অধ্যক্ষ আলী আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত নতুন স্বাধীনতা যেন ফ্যাসিস্ট আওয়ামী ষড়যন্ত্রের মাধ্যমে ব্যর্থ না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত