শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই: রিজভী « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই: রিজভী

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৮
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর বনানীতে জুলাই বিপ্লবে চোখ হারানো ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনার এদেশে ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতাকে ধরে রাখতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুন।

তিনি বলেন, শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না। তার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল তার। তার প্রেম কার সঙ্গে ছিল, এটা জনগণ জানতো এবং বুঝতো।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নাকি ঢাকা শহর উথাল-পাতাল করে দেবে। ওদের মতো আমরা মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারাও দিইনি। কিন্তু ওদের সেদিন কোথাও দেখা যায়নি। কোথায় যুবলীগ? কোথায় ছাত্রলীগ? অথচ একসময় বিএনপি বের হলেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হতো। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণামও হয়েছে ভয়াবহ। সঙ্গী, সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা।

আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তিটি অসম ও অন্যায় চুক্তি দাবি করে তিনি বলেন, আদানির কাছ থেকে কেনা এক ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা, পৃথিবীর আর কোথাও এত দামে বিদ্যুৎ কেনা হয় না। শেখ হাসিনা আদানির সঙ্গে চুক্তি করেছিলেন অসৎ উদ্দেশ্যে। জনগণের কল্যাণে কোনো চুক্তি করেননি। তা না হলে, আদানি কেন হুমকি দেবে?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনাদের তো সব গণতান্ত্রিক দল, ছাত্র ও সংগঠন সমর্থন দিয়েছে। কিন্তু আমরা এখনো দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা দীর্ঘদিন অন্যায় করেছেন তারা এখনো বহাল তবিয়তে আছেন। স্বাচিপ নামে একটি সংগঠন আছে, এখনো স্বাস্থ্য অধিদপ্তর ওই স্বাচিপের চিকিৎসকদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করছে। এগুলো না দেখলে অন্তর্বর্তী সরকারকেও বিপদে পড়তে হবে। ওই দানবেরা কোনো ফাঁক দিয়ে ঢুকে পড়লে তা কারও জন্য শুভ হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মার্কেটগুলো এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে। বর্তমান সরকার কি তাদের একজনকেও ধরেছেন? একজনকেও গ্রেপ্তার করেছেন? অথচ শুল্ক কমানোর পরও পেঁয়াজ, আলু, চিনি, আটা ও সয়াবিন তেলের দাম কমে না। কারণ, বাজার সিন্ডিকেট যাদের হাতে তাদের কাউকে সরকার গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়গুলো না দেখলে ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝেমধ্যেই ভুত-পেত্নীর মতো আওয়াজ দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, মাসুদ কামাল, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন ও সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত