নাটোরে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ৪ ডাকাত মালামাল সহ গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

নাটোরে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ৪ ডাকাত মালামাল সহ গ্রেফতার

নাটোর প্রতিনিধি
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ১:০১
নাটোর প্রতিনিধি
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ১:০১
Link Copied!
আটককৃত ডাকাত দল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোর শহরের মীরপাড়া ও পালপাড়া দুটি বাড়িতে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে চার ডাকাত কে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।

গতরাতে ১৪ (নভেম্বর) নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নাটোর শহরের আলাইপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোহাম্মদ রনি ৩৬, তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ ২৭, সিংড়া উপজেলার মারি মহিষমারি গ্রামের আতাউলের ছেলে এনামুল হক ২৮ এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের নীলাচন্দ্র ছেলে মিন্টু কুমার ৩২।

বিজ্ঞাপন

আজ সকাল সাড়ে দশটায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরে পুলিশ সুপার মারুফাত হোসাইন এর তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন গত ১৩ ই নভেম্বর রাতে শহরের পালপাড়া ও মীরপাড়া এলাকার দুটি বাড়িতে মুখোশধারী ছয় জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মীরপাড়া মহল্লার উত্তম কুমার সাহা এবং পালপাড়া মহল্লার স্বপন কুমার কুন্ডু নাটোর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাটোর থানা পুলিশ নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালে চালিয়ে উল্লিখিত চারজন ডাকাতকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থকে একটি স্বর্ণের চেইন একটি সোনার আংটি ২৪ ক্যারেট গলিত ঝুর স্বর্ণ একটি লহার তৈরির চাপাতি ,একটি ছড়া ,দুইটি হাসোয়া ,দুটি মোবাইল ফোন এবং স্বর্ণ বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মারুফাত হোসেন জানান ডকাতির সাথে জড়িত বাকী ব্যক্তিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত