সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ, অর্ধ কোটি টাকার ক্ষতি « বাংলাখবর প্রতিদিন

সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ, অর্ধ কোটি টাকার ক্ষতি

মোঃ কুরবান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৮
মোঃ কুরবান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৮
Link Copied!
বিষ প্রয়োগে মাছের পুকুর উজাড় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্যচাষী শাহ জামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের লওদাপাড়ার গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী শাহ জামাল ঐ গ্রামের মৃত সুর্যত আলী শেখের পুত্র।

গতকাল শুক্রবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে টেংরা, পাবদা, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

স্থানীয়রা এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, প্রায় ৬ মাস আগে ঐ গ্রামের আ: সামাদ গং এর কাছ থেকে ৩ বছরের জন্য ১২ বিঘা পুকুর লিজ নিয়ে প্রায় ১০ প্রজাতির মাছ ছাড়া হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে।

বিজ্ঞাপন

আজ শনিবার ভোরে এসে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে এবং বিষ প্রয়োগের কিটনাশক উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আরো জানান, শত্রুতা মুলক কেউ এটা করেছে। এতে তারা সর্বশান্ত। প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত