‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা « বাংলাখবর প্রতিদিন

‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ১১:২০
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ১১:২০
Link Copied!

‘সেন্ট্রাল উইকেট’ ব্যবহার করে ব্যক্তিগত অনুশীলন, এ যেন চরম বিলাসিতা। একটি দেশের মূল ভেন্যুর উইকেটে অনুশীলনের বিরল নজির স্থাপন করলেন তামিম ইকবাল। হয়তো তাকে দলে ফেরাতেই হোম অব ক্রিকেটের ক্ষতি করেই এমন ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছেতাই অবস্থা দেশের সেন্ট্রাল উইকেটের। যতটুকু বিশ্রাম মেলে সেখানে তামিমের ব্যক্তিগত অনুশীলনকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী হোম অব ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য।

বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা ‘এ’ দল। ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে, নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিমকে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।

তবে এই তিন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে কীভাবে প্রমাণ করবেন সেই বিষয়ে প্রশ্নও তুলছেন অনেক। কেউ কেউ বলছেন, নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটতে পারে এই টাইগার ওপেনারের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, তামিমকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? উনি সেন্ট্রাল কন্ট্রাকে নেই। কিন্তু সে আসতেও পারে। সে একজন সাবেক অধিনায়ক। কিছুদিন আগে সে জাতীয় দলের অধিনায়ক ছিল। সে দলে ফিরতে পারে, যদি সে ফিট থাকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত