তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের জন্য: আলীম « বাংলাখবর প্রতিদিন

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের জন্য: আলীম

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫০
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:৫০
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের কল্যানের জন্য, আগামীর রাষ্ট্র হবে জনসাধারণের রাষ্ট্র, যেখানে কোন অনিয়ম দূর্নীতি থাকবে না, সবার সমঅধিকার থাকবে। শিক্ষার মান উন্নয়ন হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা জনসম্পৃক্তির লক্ষ্যে সিরাজগঞ্জ বেলকুচিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম এসব কথা বলেন।

শুক্রবার ০৬ ডিসেম্বর বিকেলে আদাচাকি উচ্চ বিদ্যালয়ে বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবু শাহীন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বৈরশাসক দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নিয়েছিল।

বিজ্ঞাপন

ছাত্র জনতা মিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। বিএনপি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হলে সারা বাংলাদেশে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে। যার মাধ্যমে মা বোনেরা সংসারের হাত খরচ সহ অন্যান্য সুবিধা ভোগ করতে পারবে। 

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর  বিএনপির আহবায়ক আলতাফ হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার চৌধুরী বাবু।

বিজ্ঞাপন

মনোয়ার হোসেন শামীম, কেরামত আলী তালুকদার, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসান, জাহিদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত