ছাত্রলীগ ও সাংবাদিকের নামে ভুক্তভোগী ছাত্রদল নেতাদের থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ

ছাত্রলীগ ও সাংবাদিকের নামে ভুক্তভোগী ছাত্রদল নেতাদের থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৯
Link Copied!
অভিযুক্ত বিতর্কিত ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম জয় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪, ডেইলি ক্যাম্পাস, দৈনিক যুগান্তর, রাজবার্তা, ঢাকামেইল পত্রিকায় ছাত্রদল নেতাদের নামে কোনো সত্যতা ও প্রমান ছাড়াই মনগড়া চাঁদাবাজির একটি সংবাদ প্রকাশ করার অভিযোগ উঠেছে।

সংবাদে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম জয় এবং ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনের একপাক্ষিক ঘৃণ্য ষড়যন্ত্রমূলক মানহানিকর তথ্যের মাধ্যমে ছাত্রদল নেতাদের অভিযুক্ত করে সংবাদ প্রচার করা হয়।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জাকির হোসাইন বলেন, “জয় এবং সাজু তারা আমার ডিপার্টমেন্টের ছোটভাই এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। জয় সাজুর থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সাজু সেই টাকা বিভিন্ন সময় চাইলে জয় টাকা দিতে গড়িমসি করে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “একপর্যায়ে আমাকে জানালে তারা উভয়েই আমার কাছে আসে এবং আমি বিষয়টা সমাধান করে দেই। যেহেতু জয় টাকা নেওয়ার কথা তখন স্বীকার করে বিধায় সে টাকা সাজুকে ফেরত দেয়।

তারপর তারা উভয়েই চলে যায়। পরবর্তীতে জয় (জিয়া হল ছাত্রলীগের সহ সম্পাদক) ডিপার্টমেন্টের ব্যাক্তিগত ইস্যুকে রাজনৈতিক ইস্যু বলে চালিয়ে দেয়।”

এবিষয়ে সাজু বলেন, “এটা মোটেও চাঁদাবাজির টাকা নয়। আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা পেতাম, সে টাকা দিতে গড়িমসি করতো। জাকির ভাইকে জানানোর পর তিনি জয়ের স্বীকারোক্তির প্রেক্ষিতেই বিষয়টা সমাধান করে দেন।

বিজ্ঞাপন

হয়তো পাওনা টাকা পরিশোধ করায় সে মন:ক্ষুন্ন হয়ে এখন মিথ্যা ও মনগড়া সংবাদ উক্ত পত্রিকার সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করে।”

এবিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা তাকবীর আহমেদ ইমন বলেন, “এই ঘটনার সাথে আমার সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগেই নেই। আমি বাসা থেকে হলের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে রুয়েট সংলগ্ন বাইপাসে জাকির ভাই আমাকে ডাক দেন এবং আমরা চা পান করি। উনার সাথে তার বিভাগের ছেলেরা ছিল। আমি তাদের কাউকেই তেমন চিনতাম না।”

সংবাদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমরা দুজন একান্তই ব্যাক্তিগতভাবে চা খাই এবং বিষয়টা তাদের বিভাগের অভ্যন্তরীণ হওয়ায় আমাকে তিনি চলে যেতে বলেন। তাই আমি আমার হলে ফিরে আসি। বাকিটা সময় আমি হলে এবং স্টেশনবাজার এলাকায় অবস্থান করি।”

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে উক্ত অভিযোগ মিথ্যা, মনগড়া, ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই বলেছেন ছাত্রদল নেতারা। তারা বলছেন, “ষড়যন্ত্রকারী ছাত্রলীগ নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে মতিহার থানায় পৃথক পৃথক দুটো অভিযোগ দায়ের করা হয়েছে।”

তাছাড়া উক্ত মিথ্যা ও ষড়যন্ত্র মূলক সংবাদের বিরুদ্ধে বাংলাদেশে বিদ্যমান আইনে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তারা।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত