বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার « বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৩
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৩
Link Copied!

গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর ৩৬৯ দিন পর মাঠে ফিরলেও দুই ম্যাচও খেলতে পারেননি তিনি। পুরোপুরি মাঠে ফিরতে আরও সময়ে লাগবে বলে জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

মূলত, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই তারকা ফুটবলারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। এবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার জানিয়েছেন নেইমার। সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে বিশ্বসেরার আসনে পৌঁছে দেওয়া।

নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।

বিজ্ঞাপন

নেইমার ইতোমধ্যে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে তার বিশ্বকাপ যাত্রা চ্যালেঞ্জে পরিপূর্ণ। ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি এবং সেই ম্যাচে ব্রাজিল ১-৭ গোলের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়।

২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে নেইমারের স্বপ্ন ভেঙে যায়।

নেইমার ফুটবল ইতিহাসে এক অসাধারণ প্রতিভা হিসেবে পরিচিত। সান্তোস, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইতে তার উজ্জ্বল ক্যারিয়ার ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে বর্তমানে আল-হিলালে খেলার সময় চোটের কারণে নিজের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরির পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার।

বিজ্ঞাপন

সবঠিক থাকলে আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামবে নেইমার। আর নিজেকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত