সময় টিভির সাংবাদিক সজীবকে পুলিশের কটি পরে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা « বাংলাখবর প্রতিদিন

নিছক ছিনতাই নাকি অন্য কিছু ?

সময় টিভির সাংবাদিক সজীবকে পুলিশের কটি পরে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৯
Link Copied!
গুরুতর জখম সাংবাদিক সজিব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নড়াইলের রাসেল ব্রীজের উপর পুলিশের কটি পড়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ১০১ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত সাংবাদিক সজিব বলেন, “আমি রাতে লোহাগড়া নিরিবিলি পার্কের সামনে একটি দুর্ঘটনার খবর পেয়ে সেই সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই। পরে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি দুর্ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে রাতে নড়াইলে ফেরার পথে নড়াইলের রাসেল ব্রীজের উপরে দেখতে পাই একটি মোটরসাইকেল নিয়ে পুলিশের রিফ্লেক্টিভ কটি পড়ে কয়েকজন দাঁড়িয়ে আছে। পরে আমাকে সিগনাল দিলে আমি দাঁড়াই। আমি জিজ্ঞেস করি আপনি কে, “সে জানায় আমি ডিবি পুলিশ।”

বিজ্ঞাপন

আমি তার নাম জানতে চাইলে সে জানায় তার নাম আরিফ। পরে যখন আমার মোটরসাইকেলের সামনে সময় টিভির স্টিকার লাগানো দেখে তখন আরেকজন পেছন থেকে এসে আমার পেটে ছুরিকাঘাত করে। পরে আমি তাদের সাথে ধস্তাধস্তি করার ফাকে তারা আমার হাতে এবং বাম দুই পায়ে ছুরিকাঘাত করে। পরবর্তীতে পাশ থেকে আমার পরিচিত কয়েকজন ছোট ভাই চলে আসলে তারা পালিয়ে যায়।

সজিব বলেন, ‘এ সময় আমি থানায় ফোন দেই। পরে পুলিশ এসে আমাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কোনভাবেই আমার রক্ত বন্ধ না হওয়ায় আমাকে ঢাকায় রেফার্ড করে। তারা দুইজন ছিল। মুখ বাধা থাকায় কাউকে চিনতে পারেনি।”

তিনি আরো বলে, “এটা কি নিছক ছিনতাই এর ঘটনা নাকি অন্য কোন ঘটনা আছে সে বিষয়টি এখন বলতে পারছি না। আজ সকালে ঢাকা মেডিকেলে আমার পেটে, পায় ও হাতে অস্ত্রোপচার হয়েছে। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে এখন পর্যন্ত ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে জরুরী বিভাগের ক্যাজুয়ালিটির ১০১ নম্বর ওয়ার্ডের চিকিৎসক ডা.শিহাবুন সাকিব বলেন, ‘সকালে তার অপারেশন হয়েছে। এখন দেখতে পাচ্ছি পেটে যে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং পায়ে যে কাটার চিহ্ন ছিল সবকিছুই অপারেশন করা হয়েছে। তবে পেটের যখমটি বেশি গভীরে নয়। পায়ে একটু সমস্যা আছে। এই মুহূর্তে এই রোগীর বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। যিনি অপারেশন করিয়েছেন তিনি আগামীকাল এসে বিস্তারিত আপনাদের জানাতে পারবেন।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত