টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্ত « বাংলাখবর প্রতিদিন

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্ত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ১:৩৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ১:৩৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিপিএলের মাঝেই আলোচনায় জাতীয় দল প্রসঙ্গ। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গত বছরের ফেব্রুয়ারি তিন ফরম্যাটেই অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে। কিন্তু অধিনায়কত্বের সঙ্গে পারফরম্যান্সের তেমন একটা মেলবন্ধন ঘটেনি। বিশেষ করে, টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ ১৯ ম্যাচে কোনো ফিফটি নেই তার। সমালোচনার মুখে গত অক্টোবরেই সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বিসিবি তাকে থেকে যাওয়ার জন্য রাজি করায়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই জাতীয় দৈনিককে বলেন করে, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে। ’

বিজ্ঞাপন

চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের কোনো সিরিজেই খেলতে পারেননি শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বের ভার ছিল মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ।

মার্চে জিম্বাবুয়ে সিরিজে তাই পরবর্তী অধিনায়ক হিসেবে লিটনের নামটা সামনেই থাকবে। তবে তার পারফরম্যান্স খুব একটা পক্ষে কথা বলছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে কেবল ১৭ রান করেছেন তিনি।

এদিকে চোট কাটিয়ে শান্ত ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি। যদিও প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারেন বাঁহাতি এই ব্যাটার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত