দেড়যুগ পর দেশে ফিরলেন বিএনপি নেতা সেলিম « বাংলাখবর প্রতিদিন

দেড়যুগ পর দেশে ফিরলেন বিএনপি নেতা সেলিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ১২:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ১২:০০
Link Copied!
এয়ারপোর্টে সেলিমুজ্জামান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দীর্ঘ প্রায় দেড়যুগ পর দেশের মাটিতে পা রাখলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রদল নেতা, বর্তমান সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেন। ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

মূলত বহুল আলোচিত ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণে দেশ ছাড়তে বাধ্য হন সেলিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই সাবেক ছাত্র নেতা ছিলেন সর্ব মহলে পরিচিত ও জনপ্রিয় মুখ। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

তৎকালীন সেনা শাসনামলে নানাবিধ রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে চক্ষুশূল হন অনেকের। পরবর্তীতে মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হন সেলিম। চলে যেতে হয় সুইজারল্যান্ড। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেন তিনি। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেন নি সেলিম।

বিজ্ঞাপন

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশার ইতি ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতে পা রাখেন সেলিম। এদিন এয়ারপোর্ট চত্বরে সেলিমের শুভাকাঙ্ক্ষীদের জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

গাজিপুর কালিয়াকৈর’র কৃতি সন্তান মোঃ সেলিম হোসেন এতো বছর পর বাংলাদেশে ফিরতে পেরে মন খুলে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলের সাথে। এয়ারপোর্টে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “ছাত্রজনতার বিপ্লবী আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই বাংলাদেশ আগামীর সম্ভাবনার পথেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সমগ্র দেশের অভিভাবক, আগামীর রাষ্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবশেষ আমি যে আমার প্রিয় মাতৃভূমিতে আসতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই। সেইসাথে আপনার যারা আমাকে এতোটা ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সকল সহযোদ্ধাদের জন্য গর্বিত।”

ত্যাগী নেতা সেলিম টুকু-আলিম’র ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ইউরোপে বাবু-জুয়েল কমিটিতে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ সেলিম জিলানি-রাজিব কমিটির স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত