হরিনাকুণ্ডুতে বাড়ি বাড়ি যেয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে « বাংলাখবর প্রতিদিন

হরিনাকুণ্ডুতে বাড়ি বাড়ি যেয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৪৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৪৬
Link Copied!

দেশব্যাপি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে চলেছে। সোমবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিইসি’র উদ্বোধনের পর পরই ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়।

হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ১৯জন সুপার ভাইজারের তত্ত্ববধানে ৮৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। সাম্ভব্য সাড়ে ৮ হাজার নতুন ভোটারের নাম তালিকাভূক্ত করার লক্ষ্যে হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ১৭ জানুয়ারি দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ভুল ভোটার তালিকা প্রনয়ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা আবুুল হোসেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাশ বলেন, সোমবার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে এটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত । আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

এছাড়া উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাশ আরও জানান, যে সকল নাগরিক ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্ম গ্রহন করেছে নতুন ভোটারের ক্ষেত্রে কেবলমাত্র তাদেরই তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের জন্মনিবন্ধন এর একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র ও ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ,পানি, গ্যাস বা ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রদানের রশিদের কপি। এছাড়াও এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের নামও হালনাগাদ তালিকায় সংযুক্ত করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে মৃত ব্যক্তি ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত