সিরাজগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়াকে হারিয়ে বেলকুচি উপজেলা চ্যাম্পিয়ন « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়াকে হারিয়ে বেলকুচি উপজেলা চ্যাম্পিয়ন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৩:২৬
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৩:২৬
Link Copied!

সিরাজগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ খ্রিঃ এ বেলকুচি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় উল্লাপাড়া উপজেলা কে (অনূর্ধ্ব-১৭) বালক দলকে ১-০ গোলে পরাজিত করে বেলকুচি উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় সিরাজগঞ্জের  শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ কামরুল ইসলাম। এ ফাইনাল খেলার সভাপতিত্ব করেন  সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। 

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসান, সাবেক ফুটবল খেলোয়াড় এ.কে.এম ফরিদুজ্জাম স্ট্যালিন।

খেলা পরিচালনা করেন রেজাউল করিম খোকন, হাফিজুল ইসলাম, আবু হানিফ ও মোখলেছুর রহমান। খেলার ধারাবিবরণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এ ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রতিযোগি বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াবিদ এবং দর্শকেরা এ খেলা উপভোগ করে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত