
রাজারহাটে ভেঙ্গে দেয়া হলো অবৈধ ইট ভাটার স্থাপনা
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
Link Copied!
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্বে রাজারহাটে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
অভিযানে উপজেলার মেসার্স এডিবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে ইট ভাটা বন্ধ করনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ইট ভাটার চুল্লিতে পানি প্রবেশ করার মাধ্যমে চুল্লিটি অকার্যকর করা হয় এবং অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।
সোমবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান এর সত্যতা নিশ্চিত করেন।

