শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

মো: রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:১৮
মো: রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:১৮
Link Copied!

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়িতে তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হওয়া চয়ন ইসলাম।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, 

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি উপজেলার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় ওই বাড়ির চারতলা ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। এছাড়া তার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত