
সিরাজগঞ্জে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে শহরের ঐতিহ্যবাহী গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে, বেলুন-ফেস্টুন উড্ডয়ন, শপথ বাক্য পাঠ, সম্মিলিত কুচকাওয়াজ, দেশাত্মবোধক সঙ্গীতের সাথে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, মশাল প্রজ্জ্বলন, অতিথিদের আসন গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতার ২৯ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত অত্র স্কুলের মাঠে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অঃ দাঃ) মোঃ আফছার আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম প্রমুখ । এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিকভাবে দায়িত্ব ছিলেন, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম এবং গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন আহম্মেদ, সাকিবা সুলতানা এবং গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা আতিয়া সুলতানা ও রোমানা আবেদিন। অনুষ্ঠানে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, গুণীজন, সুধীজন, সাংবাদিক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

