জনগনের পাশে থেকে দলকে ক্ষমতায় আনতে হবে: নজরুল ইসলাম « বাংলাখবর প্রতিদিন

জনগনের পাশে থেকে দলকে ক্ষমতায় আনতে হবে: নজরুল ইসলাম

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৩১
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৩১
Link Copied!

জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যেকালে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। অনেক জেল জুলুমও খেটেছি। অনেক নেতাকর্মী হত্যারও শিকার হয়েছে। তাতেও বিএনপি তার রাজনৈতিক আদর্শ থেকে পিছুপা হয়নি।

আওয়ামী দোষেরা বিদায় নিয়েছে। আপনারা এমন কিছু করবে না যার কারণে বিএনপি’র প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। আপনাদের থেকে যেন মুখ ফিরিয়ে না নেয়। বরং আপনারা এমন কাজ করবেন যাতে জনগন আপনাদের প্রতি আস্থা আর্জন করতে পারে এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় সিরাজগঞ্জ ইসলামীয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি’র আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম আরও বলেন, আওয়ামীলীগ এদেশে অরাজকতা করেছে, সম্পদ লুটপাট করেছে। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের কাছে এসব কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবী জানান।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদূর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  আমিরুল ইসলাম খাঁন আলীম। এছাড়া সমাবেশে জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনসমুহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশ শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে এসে হাজির হয়। যা বিগত ১৮ বছরেও কেউ কোনদিন দেখেনি বলে দাবী করেছেন আগতরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত