সাবেক সমন্বয়কদের নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ « বাংলাখবর প্রতিদিন

সাবেক সমন্বয়কদের নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২০
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। আজ বুধবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়।

এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এ ছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।

এদিকে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

বিজ্ঞাপন

সাবেক সমন্বয়কেরা জানিয়েছেন, নতুন ছাত্রসংগঠনটির নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে ‘বাধ্য হয়ে অংশ নেওয়া’ শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে আগে কোনো-না-কোনোভাবে যুক্ত ছিলেন এমন কয়েকজন শিক্ষার্থীও নতুন সংগঠনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আখতার হোসেনসহ কিছু শিক্ষার্থী ২০২৩ সালের ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি বাংলাদেশ নামে ছাত্র সংগঠনটির ঘোষণা দেন। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এই সংগঠনের অন্য নেতাদের মধ্যে তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। এর মধ্যে নাহিদ ইসলাম গতকাল পদত্যাগ করেছেন। এখনো দুজন আছেন, তারা হলেন— মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

এদিকে, আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল। এর একদিন আগেই আত্মপ্রকাশ করলো ছাত্রদের ছাত্র সংগঠন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত