সিংড়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

সিংড়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫০
নাটোর প্রতিনিধি
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫০
Link Copied!

নাটোরের সিংড়ায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার বিজয়নগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ঐ গ্রামের আবু হানিফের পুত্র এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র।

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিজয়নগর গ্রামের ভুক্তভোগী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবু বক্কর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যায়। মাদ্রাসায় কেউ ছিলো না। এই সুযোগে এমন নাক্কারজনক ঘটনা ঘটেছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করলে বুধবার রাতে পুলিশ আসামীকে গ্রেপ্তার করে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত