তরুণ ছাত্রনেতা রাফি'র মহতি উদ্যোগ « বাংলাখবর প্রতিদিন

রমজানের শুরু থেকেই মাসব্যাপী ইফতার আয়োজন

তরুণ ছাত্রনেতা রাফি’র মহতি উদ্যোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ১:৫৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ১:৫৬
Link Copied!
ঢাকা মহানগর পশ্চিম ও পল্লবী থানা ছাত্রদল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নবিত্ত, দরিদ্র, ছিন্নমূল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করেছে পল্লবী তথা মিরপুরের তরুণ ছাত্রনেতা মাহফুজ আল রাফি। মূলত রাফির উদ্যোগে প্রথম রমজান থেকেই এই মহতি কার্যক্রম চলমান রয়েছে। যা নিয়ে প্রশংসায় ভাসছেন রাফি।

মাহফুজ আল রাফি আদর্শগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। ইতোপূর্বে তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর পশ্চিমে, বিশেষ করে পল্লবী থানা ছাত্রদলে রাফির কার্যক্রম বরাবরই চোখে পড়ার মতো। যার মধ্যে অন্যতম মাসব্যাপী ইফতার বিতরণ প্রোগ্রাম।

মানবিক কর্মসূচির নিয়মিত অংশ হিসেবে মঙ্গলবার (২৫ মার্চ) মিরপুর বাংলা স্কুল মাঠ প্রাঙ্গণে বেশ বড়সড় আয়োজন করেন রাফি ও তার সমর্থবৃন্দ। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আকরাম আহমেদ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জনাব আকরাম আহমেদ এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারুণ্যের অহংকার। আমরা এদেশের তরুণদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে। এছাড়া তিনি বিদেশে চিকিৎসারত অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সবার নিকট দোয়া চান। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করেন। দেশনায়ক জনাব তারেক রহমান ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হকের জন্যও দোয়া চান এই ছাত্রনেতা। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জনাব আকরাম সংক্ষিপ্ত পরিসরে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

বৃহত্তর মিরপুরে তরুণদের কাছে মাহফুজ আল রাফি একটি জনপ্রিয় মুখ। সমাজের অবহেলিত, হতদরিদ্র, ছিন্নমূলদের নিয়ে রাফির জনকল্যাণমুখী কার্যক্রম নতুন কিছু নয়। বিশেষ করে একবারের পবিত্র মাহে রমজানে মাসব্যাপী ইফতার আয়োজন করে রাফি মিরপুর তথা পল্লবীতে নতুন করে সাড়া ফেলে দিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, সমাজের অবহেলিত, অসহায়, হতদরিদ্র, রাস্তার রিক্সাচালকদের ডেকে ডেকে নিয়মিত ইফতার করানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমরা চাই রাফি অনেক বড় ছাত্রনেতা হোক। তারমতো নীতিবান নেতাই পারবে এদেশকে পরিবর্তন করতে।

অল্প বয়সেও এমন মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে রাফি বলেন, বাংলাদেশের গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মসূচি না করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করার মাঝেই আমি আনন্দ খুঁজে পাই। কারণ লোক দেখানোর জন্য চাইলে অনেক কিছুই করা যায়। কিন্তু আমরা চাই, সমাজ পরিবর্তন করতে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক আমরা একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

এদিনের অনুষ্ঠানে ছাত্রদল নেতা আকরাম আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার। এছাড়া মহানগর ও পল্লবী থানা সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত