নাটোরের গুরুদাসপুরে সরকারি জমি বিক্রির অভিযোগ, রাতের আধাঁরে চলছে পাকা স্থাপনা নির্মাণ « বাংলাখবর প্রতিদিন

নাটোরের গুরুদাসপুরে সরকারি জমি বিক্রির অভিযোগ, রাতের আধাঁরে চলছে পাকা স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১১:৫৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১১:৫৭
Link Copied!
সরকারি যায়গায় স্থাপনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হাটের মাছ বাজার সংলগ্ন সরকারি একটি জমি ২০ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। জমিতে বর্তমানে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। উপজেলা প্রশাসন মৌখিকভাবে স্থাপনা ভেঙে ফেলার নির্দেশনা দিলেও তা মানছেন না দুই ব্যবসায়ী।

সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি জমিতে রাতের আঁধারে নির্মাণ কাজ অব্যহত রেখেছেন অভিযুক্ত আব্দুল মজিদ ও সজল উদ্দিন। তারা পৌর শহরের চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী ও বাজারপাড়া মহল্লার বাসিন্দা।

নাম প্রকাশ না করার সত্তে চাঁচকৈড় বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ব্যবসায়ী আব্দুল মজিদ সরকারি ওই জমিতে প্রায় ১৮ বছর ধরে টিনশেড ঘর নির্মাণ করে গোখাদ্যের ব্যবসা করছিলেন। সম্প্রতি ওই জমিটি খুব গোপনে তিনি ২০ লাখ টাকায় তার ভাগ্নে মুদি ব্যবসায়ী সজল উদ্দিনের কাছে পজিশন বিক্রি করেন। এরপর থেকে সপ্তাহ খানেক ধরে সজল ওই জমিতে ইটের পাকা স্থাপনা নির্মাণ শুরু করায় বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

গুরুদাসপুর পৌর ভূমি অফিস সুত্রে জানা যায়, পৌর শহরের চাঁচকৈড় মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২০ বর্গমিটারের জমিটি ২২৩/৬-৭ কেস মূলে লীজ নিয়ে ব্যবসা করছিলেন আব্দুল মজিদ নামের এক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানাযায়, ষাটের দশকে চাঁচকৈড় বাজারের ওই জমিটি একটি ক্লাবের অধিনে ছিল। সেখানে সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেন ক্লাবের সদস্যরা। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে আব্দুল মজিদ ওই জমিটির একটা অংশ ভোগ দখল করছিলেন। পরবর্তীতে ২০০৬-০৭ সালে তিনি নিজের নামে একসোনা হিসেবে লীজ গ্রহণ করেন। প্রতি বছর সেই লীজ নবায়ন করতে হয়। সম্প্রতি তিনি সরকারি বিধি ভঙ্গ করে টাকার বিনিময়ে জমিটি বিক্রি করে পজিশন হস্তান্তর করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় লীজ গ্রহীতা আব্দুল মজিদের সাথে ক্রেতা সজলের ভাই সাহাবুদ্দিনকে উপজেলা প্রশাসনের কাছে ঐ জমির ব্যপারে চেষ্টা তদবির করতে দেখা গেছে।

২০ লাখ টাকায় পজিশন ক্রয়ের বিষয়টি অস্বীকার করে সজল বলেন, দোকানের ওই জমিটি তারা টাকার বিনিময়ে ক্রয় করেননি। তবে আব্দুল মজিদের কাছ থেকে ভাড়া নিয়ে পাকা ইট দিয়ে সংস্কার কাজ করছেন।

বিজ্ঞাপন

এবিষয়ে ব্যবসায়ী আব্দুল মজিদের মুঠোফোনে বার বার ফোন দিলে তিনি ফোন না ধরায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সরকারি জমিতে নির্মাণাধীন পাকা স্থাপনা নির্মাণের জন্য সুপারিশ নিয়ে এসেছিলেন লীজ গ্রহীতা আব্দুল মজিদ। অনুমতি না দিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলতে আব্দুল মজিদকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। নিজে থেকে স্থাপনা সরিয়ে না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত