জাতীয় নাগরিক কমিটি থেকে দিলশাদ আফরিন বহিষ্কার « বাংলাখবর প্রতিদিন

অর্থ আত্মসাতের অভিযোগ

জাতীয় নাগরিক কমিটি থেকে দিলশাদ আফরিন বহিষ্কার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৩:১৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৩:১৬
Link Copied!

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানা কমিটির সদস্য পদে রয়েছেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার (দিলশাদ আফরিন) সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্য জাতীয় নাগরিক কমিটির শহীদ ও আহত কল্যাণ সেলের কোনও দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞাপন

এই ঘটনায় আপনারা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বা আমাদের সংগঠনের কেউ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেনি। তবে শুনেছি, জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত