কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সুফি জাগরণ পরিষদের বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

মাজার-দরগাহ ভাঙচুরের অভিযোগ

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সুফি জাগরণ পরিষদের বিক্ষোভ মিছিল

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৭:০৮
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৭:০৮
Link Copied!
জাতীয় সুফি জাগরণ পরিষদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৫ আগস্ট পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে মাজার, দরগাহ, খানকা, আশ্রম ও বিভিন্ন সাধনালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কে নিয়ে কটূক্তির অভিযোগ, ফিলিস্তিন রাষ্ট্রে ইসরায়েলের নিষ্ঠুর গণহত্যা, যুদ্ধাপরাধের প্রতিবাদে গণ-বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সুফি জাগরণ পরিষদ।

শুক্রবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩ টায় সংক্ষিপ্ত আলোচনা শেষে মিছিলটি দোয়েল চত্ত্বর হয়ে বিশিষ্ট সুফি ও বাউল জনের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালী, সাধারণ সম্পাদক এড. শাহ মো. আনিসুর রহমান হোসাইনী চিশতি, বিশিষ্ট বাউল ও সুফি ব্যাক্তিত্ব আরিফ দেওয়ান, মোখলেসুর রহমান বাবু শাহ প্রমুখ।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি বলেন, দেশে মাজার হামলা ও ভাংচুর বন্ধ না হলে রাজপথে এমন আন্দোলন চলতে থাকবে।

সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান বলেন, সরকার কোনভাবেই মাজার হামলা নিয়ন্ত্রণ করতে পারছে না, যা আমাদের হৃদয়ে রক্তক্ষণের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পাক পাঞ্জাতন আহলে বাইয়্যাৎ ঐক্য ফাউন্ডেশনের পক্ষে জনাব মোখলেসুর রহমান বাবু শাহ বলেন, এভাবে ধর্মের উপর আঘাত আসলে গণজমায়েত আর হাজারে থাকবে না লাখে রুপান্তর হবে।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন দরবার শরীফ, খানকা ও আশ্রমের আল্লাহ-রাসুল ও ওলি আউলিয়া প্রেমী সাধু গুরু ও ভক্তবৃন্দ ব্যানারে উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত