১ মে ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি « বাংলাখবর প্রতিদিন

১ মে ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৪:১৫
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৪:১৫
Link Copied!

আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশ করবে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ কর্মসূচি ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের জাতীয় মজুরি আদায় করতে না পারায় শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মে দিবস যথাযথভাবে পালন করবে।

তিনি আরও বলেন, মে দিবসের সমাবেশে বিএনপির বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

কর্মসূচি অনুযায়ী, ১ মে দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত