মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন « বাংলাখবর প্রতিদিন

মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৪:৩৬
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৪:৩৬
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সের ফলাফলে ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন।

ফলাফলের বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। এরপরই তাকে নিয়ে অনলাইনে রীতিমতো হইচই শুরু হয়েছে। অনেকে বলছেন, একজন ছাত্রনেতা হয়েও এমন ভালো রেজাল্ট প্রায় অসম্ভব। অনেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেদের আইডিতে শেয়ার করছেন এবং ব্যাপক প্রশংসা করছেন।

জানা গেছে, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। স্নাতকে তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হন। এবার মাস্টার্সের ফলাফলেও তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চেয়ে তো কিছুটা আলাদাই।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত