গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, র‍্যাবের যৌথ অভিযানে ৭২ ঘন্টার মধ্য স্বামী আটক « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, র‍্যাবের যৌথ অভিযানে ৭২ ঘন্টার মধ্য স্বামী আটক

মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১১:১৪
মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১১:১৪
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আমিনুল ইসলাম খোকন (৩২) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শনিবার (২৬ এপ্রিল ) ভোরে সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে র‌্যাব-১ এর যৌথ অভিযানে খোকনকে আটক করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাপাটিয়াপাড়া এলাকার কামরুজ্জামানের ভাড়া বাসার একটি কক্ষে স্ত্রী মোছাঃ নাদিরা বেগম (৩১)-কে দেশি ও অস্ত্র দা দিয়ে গলা কেটে, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে আমিনুল ইসলাম খোকন ও তার সহযোগীরা। ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পর নিহতের পিতা মোঃ নজরুল ইসলাম শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪৪, তারিখ ২৫/০৪/২০২৫, ধারা ৩০২/৩৪)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ আভিযানিক দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মামলার প্রধান আসামি খোকন সিলেটের সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকায় আত্মগোপনে রয়েছে।

পরবর্তীতে শনিবার সকাল আনুমানিক ৭:৩৫ মিনিটে যৌথ অভিযানে খোকনকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ৩৯৫৫ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত