শ্রীপুরে বাবার সম্পত্তির পুনরায় তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদন « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে বাবার সম্পত্তির পুনরায় তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:২৫
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:২৫
Link Copied!

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বাবার সম্পত্তি ফিরে এবং দখল বুঝে পেতে গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪৫/২০২৫নং পিটিশন মোকদ্দমা দায়ের করেন মৃত আঃ আউয়াল এর উরশ জাত কন্যা রহিমা।

বিজ্ঞ আদালত দখলী প্রতিবেদন দেওয়ার জন্য স্মারক নং- ৪৩৯ (সং),গত ২৭জানুয়ারী শ্রীপুর পৌর ভূমি কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত সাপেক্ষে দখলীয় প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। শ্রীপুর পৌর ভূমি কর্মকর্তা গত ২৪ ফেব্রুয়ারি সরেজমিনে উপস্থিত হয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। যে প্রতিবেদন ভুক্তভোগীর মনমতো না হওয়ার কারণে পুনরায় তদন্তের জন্য আবেদন করেন।

ভূমি কর্মকর্তা তার প্রতিবেদনে, বিবাদীর পক্ষ তফসিলী জমিতে ২৫/৩০ বৎসর যাবত ভোগ দখলে আছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এমন টা বলেছেন রহিমা খাতুন।

বিজ্ঞাপন

ভোক্তভোগী রহিমা বলেন, পিটিশন মোকদ্দমা দায়ের করার পর বিবাদী পক্ষ রাতের আধারে অনুমান ১ মাস পূর্বে ভাসমান দোকান নির্মাণ করে। উল্লেখিত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আমার মালিকানার অপূরনীয় ক্ষতি হবে। সেই মর্মে আমি শ্রীপুর পৌর ভূমি কর্মকর্তার দাখিল কৃত প্রেতিবেদনটি স্থগিত রাখার জন্য এবং পুনরায় সরে জমিনে তদন্ত সহকারে সত্য তথ্য উপস্থাপনসহ সঠিক দখলীয় প্রতিবেদন প্রদান করার জন্য শ্রীপুর ভূমি কর্মকর্তা বরাবর পূনরায় তদন্তের জন্য রহিমা খাতুন একটি আবেদন করে।

উক্ত জমিনের তফসিল,জেলা- গাজীপুর, থানা ও সাব রেজিঃ অফিস শ্রীপুর অধীন ৭নং কেওয়া মৌজাস্থিত খতিয়ান নং- এস.এ-১২৮৩, আর.এস ৪১৪, দাগ নং- এস.এ- ৮৩৯, আর.এস- ২১১৭, ২২২০, মোট জমি ১৫৩০ একর।

এই ব্যাপারে শ্রীপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, পিটিশন মুকাদ্দমার প্রতিবেদনের ক্ষেত্রে যার দখলে থাকবে আমি তার পক্ষেই প্রতিবেদন দাখিল করেছি। প্রতিবেদনের সময় আমি রহিমা খাতুন কে জিজ্ঞেস করলে তিনিও বলেছেন, জমি আমাদের দখলে নাই। এখন যদি আমার প্রতিবেদন তাদের মন মতো না হয় তাহলে পুনরায় তদন্তের আবেদন করতে পারে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত