নোবিপ্রবিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল: তদন্ত কমিটি গঠন « বাংলাখবর প্রতিদিন

শিক্ষাব্যবস্থার অধ:পতনের আরেকটি উদাহরণ

নোবিপ্রবিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৪:১১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৪:১১
Link Copied!
অশ্লীল গোসলের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শিক্ষাব্যবস্থার অধ:পতনের আরেকটি উদাহরণ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসলের একটি অশ্লীল দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীল দিঘিতে) ছাত্র ও ছাত্রীদের একসঙ্গে গোসলের একটি ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ সংক্রান্ত স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন অনুসরণ করে চলার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত