গভীর রাতে আ'লীগের ঝটিকা মিছিল « বাংলাখবর প্রতিদিন

গভীর রাতে আ’লীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১২:৪৯
অনলাইন ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১২:৪৯
Link Copied!

শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মিছিল ও পোস্টার লাগানো হয়েছে। শুক্রবার (২ মে) রাতে হঠাৎ করে মিছিল ও পোস্টার লাগানোর ঘটনা ঘটে।

পোস্টারে লেখা আছে,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনাতেই আস্থা। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর এই প্রথম প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম চোখে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে জোর আলোচনা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপন বিদেশ গমনের পর সখিপুরে দলীয় কার্যক্রম ছিল অনেকটাই নিস্ক্রিয়। এর মধ্যে হঠাৎ করে রাতের অন্ধকারে একটি মিছিল বের করা হয় এবং বিভিন্ন জায়গায় দলীয় স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়।

বিজ্ঞাপন

তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতেও কারও নাম বা ছবি ছিল না, ছিল শুধু সাধারণ দলীয় বার্তা ও স্লোগান। এ বিষয়ে বাংলাদেশ ছাত্র লীগের অফিসিয়াল ফেইজবুক পেইজ পোস্ট করা হয়।

এক প্রবাসী তার ব্যক্তিগত ফেইসবুক পোস্ট লিখেছেন, সখিপুর আওয়ামী লীগের বিপজ্জনক মিছিল তাদের অধঃপতন কোথায় গিয়ে পৌঁছেছে মিছিল করার ক্ষেত্রেও নিজেদের বাহ্যিক শরীরকে লুকাতে হচ্ছে। আওয়ামী লীগ নিজেকে এতটাই কলুষিত করেছে, যা হতে পরিপূর্ণ শেফা পাওয়া দুরূহ।’

সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার বলেন, শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেইজবুক পেইজ থেকে জানতে পারি সখিপুরে কোথাও কোথাও মিছিল ও পোস্টার লাগানো হয়, প্রশাসনের কাছে অনুরোধ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা মিছিল ও পোস্টার লাগিয়ে শান্ত সখিপুরকে অশান্ত করছে তাদের গ্রেফতার করতে হবে। নয়তো কোনো প্রকার কিছু হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়েদুল হক বলেন, গতকাল রাতে ফেইসবুকে মিছিল ও পোস্টারের বিষয়ে শুনেছি, কিন্তু কোথায় হয়েছে সেই ঘটনার খবর পাওয়া যায়নি। কোথায় হয়েছে বা কারা করেছে বিষয়টি নিয়ে আমরা জানার জন্য কাজ করছি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত