খুলনার বাগমারায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫ « বাংলাখবর প্রতিদিন

খুলনার বাগমারায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, খুলনা
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১০:৩৫
মোঃ ইসমাইল হোসেন, খুলনা
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১০:৩৫
Link Copied!

খুলনা মহানগরীর বাগমারা এলাকার একটি দোকানে চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে নারীসহ আরো তিনজনকে। রবিবার (৪ মে) দুপুরে নগরীর বাগমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আজিজকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার (৩ মে) রাতে বাগমারা এলাকায় শিরিনা স্টোর নামে একটি মুদি দোকানে চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের কাছ থেকে চোরাই মালামাল জব্দ হয়।

বিজ্ঞাপন

এরই জেরে রবিবার দুপুরে রানা এবং মাহাবুবুর রহমান মাহু নামে দুইজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। কুপিয়ে জখম করা হয় সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও নজরুল ইসলামকে। লাঠির আঘাতে আহত হন নিলুফা বেগম নামে এক নারী।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “চুরির ঘটনার জেরে সংঘর্ষের সূত্রপাত। প্রথমে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। পরে এলাকার মানুষ নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত