জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে « বাংলাখবর প্রতিদিন

জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:১৩
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:১৩
Link Copied!

বাংলাদেশের ফুটবলে সাধারণত মলতেনের বল ব্যবহার করা হয়। জাপানি এই প্রতিষ্ঠান থেকে এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে বল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে। ফলে বাড়তি টাকা খরচ হতো।

সোমবার বাফুফে ভবনে মলতেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাফুফের বছরে প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে, তিন বছরের চুক্তিতে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি টাকা। সঙ্গে বছরে ২ হাজার বল ফ্রিও পাবে বাফুফে।

চুক্তি অনুযায়ী, মলতেন প্রতি বছর বাফুফেকে ৪ হাজারটি ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২ হাজারটি বল ফ্রি, আর বাকি ২ হাজার বল কিনতে হবে, তবে সেক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়া যাবে। চুক্তি অনুযায়ী, বাফুফেকে ৬০০টি ‘এফফাইভএন ৫০০০ সিরিজ’, ‘১৪ শ এফফাইভএন ৩৫৫৫ সিরিজ’ এবং ২ হাজারটি ‘এফফাইভএন ১০০০ সিরিজ’ এর বল সরবরাহ করবে জাপানি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বাফুফের সহ-সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “গত বছর এএফসি থেকে পাওয়া অর্থ দিয়ে আমরা ৩ হাজার ১২৪টি বল কিনেছি। এবার সেই একই বাজেটে পাচ্ছি ৪ হাজারটি। এতে করে বছরে আমাদের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। এর মানে, তিন বছরে আমরা প্রায় দেড় কোটি টাকা খরচ বাঁচাতে পারব। ”

তিনি আরও বলেন, “গত বছর এক কোটি ৩০ লাখ টাকায় এক মৌসুমের জন্য বল কিনতে হয়েছিল। এবার সেই পরিমাণ টাকায় আরও ভালো মানের এবং অধিক সংখ্যক বল পাচ্ছি। ”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী, মলতেন কর্পোরেশনের এশিয়া অঞ্চল প্রধান তাকাশি ওজাকিু।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত